,

রাতারাতি নদীর রং টকটকে লাল, আতঙ্কে বাসিন্দারা

image222অনলাইন ডেস্ক : রাশিয়ার নরিলস্ক শহরের দালদিকান নদীর রং হঠাৎ বদলে যায়। গত মঙ্গলবার নদীর পানি লাল হয়ে ওঠে। অবস্থা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ বলছেন নদীর পানি বিষাক্ত হয়ে গিয়েছে, আবার কারো মতে, এর পিছনে কোনো রহস্য রয়েছে। তবে এখনও পর্যন্ত সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে বাড়ছে আতঙ্ক।

রাশিয়ার ক্রাসনোয়ার্সক ক্রাইয়ের অন্যতম শিল্প শহর হল নরিলস্ক। আর্কটিক সার্কেলে অবস্থিত এই শহরটির জনসংখ্যা ১ লক্ষের কিছু বেশি। পরিবেশবিদরা মনে করছেন, এই শহর জনবহুল ও শিল্পোন্নত হওয়ায় বাড়ছে দূষণের মাত্রা। এর কারণেই নদীর রং পরিবর্তন হতে পারে। রাশিয়ার সবচেয়ে দূষিত শহর বলেই পরিচিত নরিলস্ক। তবে রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রক অভিযোগ করেছে, দালদিকান নদীর তীরে অবস্থিত নাদেঝদা মেটালারজিক্যাল প্ল্যান্টের থেকে বের হওয়ায় রাসায়নিক বিষক্রিয়ায় নদীর রং পাল্টে গিয়েছে। হয়ত পাইপ লাইনের কোনও জায়াগা লিক হয়ে রাসায়নিক মিশছে নদীর জলে। বিশ্বের সবচেয়ে বড় নিকেল প্রস্তুতকারক হল এই নাদেঝদা মেটালারজিক্যাল প্ল্যান্ট। তবে পরিবেশ মন্ত্রণালয়ের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে তারা। পাইপ লাইনে কোনো ফাটলের কথাও মানতে চায়নি তারা।সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা