,

বাংলাদেশ সফরে স্বস্তি চান মরগান

englasndস্পোর্টস ডেস্ক : মাঠের বাইরের ঘটনা নিয়ে মাথা ঘামাতে গেলে মাঠের ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন না। এটাই যুক্তি এউইন মরগানের। ইংল্যান্ড অধিনায়ক তাই বলছেন, বাংলাদেশ সফরের আগে তাঁকে নিশ্চিত হতে হবে, মনোযোগের একটা বড় অংশ মাঠের বাইরে খরচ করতে হবে না তাঁকে।

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড। বাংলাদেশ সফরে ইংলিশ দলের কে কে আসবেন, এটি এখনো চূড়ান্ত নয়। তবে গত কিছুদিনে খেলা নিয়ে যতটা না আলোচনা, তার চেয়ে মাঠের বাইরের বিষয় নিয়েই বেশি বলতে হচ্ছে সবাইকে। মরগান এখন মনোযোগ দিতে চান খেলায়, ‘খেলায় মনোযোগ দিতে আপনাকে ব্যক্তিগতভাবে স্বচ্ছন্দ বোধ করতে হবে।’

এমন অভিজ্ঞতার মুখোমুখি আগেও হয়েছেন মরগান। সেই পুরোনো অভিজ্ঞতা আবার মনে পড়ছে তাঁর, ‘এর আগেও মনোযোগে বিঘ্ন ঘটার মতো ঘটনা আমি দেখেছি। নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা নিয়ে এমনটা এক বা দুইবার ঘটেছে। যখনই এমন হয়েছে, নিজেকে বলেছি, ঝামেলার মধ্যে আর যাব না।’
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে মাঠের বাইরের ঘটনায় মনোযোগ দেওয়ার সুযোগ নেই।

ইংলিশ ব্যাটসম্যান সেটি ভালোই জানেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কিংবা যে কোনো ক্রিকেটেই অন্য বিষয়ে উদ্বিগ্ন হওয়া যায় না। এটা জীবনে সেরা সময় হওয়া উচিত। এমন বিষয় এটি যেটাতে আপনি এগিয়ে যেতে চাইবেন। এখানে ভালো করতে উন্মুখ ও মনোযোগ দেওয়ার সামর্থ্য থাকতে হবে। অবশ্য এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের খেলোয়াড়েরা আগে কখনই সফর বাতিল করেনি। তবে সন্ত্রাসী হামলার পর সেখানে (বাংলাদেশে) এখনো কেউ সফর করেনি। কাজেই বড় সিদ্ধান্ত হবে এটা।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা