,

হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সারলেন মুসলিম তরুণরা

 
আন্তর্জাতিক ডেস্ক :দৃষ্টান্ত গড়লেন ভারতের থানের মুম্ব্রা এলাকার একদল মুসলিম তরুণ। ধর্ম-বর্ণের বেড়াজাল ডিঙিয়ে মানবতার জয়গান শোনালেন তারা। স্বজন-পরিজনের দেখা না পেয়ে হিন্দু ধর্মাবলম্বী ওমান কদমের (৬৫) শেষকৃত্য সম্পন্ন করেছেন ওই তরুণরা। শুধু তাই নয়, সদ্যবিধবা নারীর ভরণ-পোষণের দায়িত্বও নিয়েছেন তারা।

 

305_50034

ওমান কদম ছিলেন পেশায় নিরাপত্তা প্রহরী। গত রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার জন্য তার দুই ছেলে ও স্বজনদেরকে ডাকেন স্ত্রী ভিতভা। কিন্তু সাড়া মেলেনি। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। পরে কয়েকজন মুসলিম তরুণ এগিয়ে আসেন। এগিয়ে দেন সহায়তার হাত। তাদের সহায়তায় ওমান কদমকে নেয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে থানের বদলাপুর ও পাশের আরেকটি শহরে থাকা দুই সন্তানকে বাবার মৃত্যুর খবর দেয়া হয়। কিন্তু তারা রাতে আসতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। রাত গভীর হওয়ায় তার দুই সন্তান ও স্বজনরা মরদেহ পোড়ানোর ডাকে সাড়া দেয়নি।

পরে প্রতিবেশি মুসলিম তরুণ খলিল পাউনে, ফাহাদ দবির, নওয়াজ দবিরসহ আরো কয়েকজনের কাছে সহায়তা চান ওমান কদমের স্ত্রী। ওই মুসলিম তরুণদের সহায়তায় রাত ৩ টার দিকে মরদেহ পোড়ানো হয়। শুধু তাই নয়, অন্তেষ্টিক্রিয়ার পর চিকিৎসকের কাছে থেকে মৃত্যু সনদ এনে দেন এই মুসলিম তরুণরা।

স্ত্রী ভিতভা বলেন, ‘আমার স্বামী কখনো কল্পনা করেননি যে, তার শেষ যাত্রার এত সম্মানের সঙ্গে হবে। তার শেষকৃত্যে অন্তত ৪০ মুসিলম তরুণ অংশ নিয়েছিল’। শেষকৃত্যে অংশ নেয়া এক মুসলিম তরুণ বলেন, ‘ছোটবেলা থেকে আমি কদম চাচাকে চিনতাম। সব সময় আমরা তাদের বাড়িতে যেতাম, চাচী অনেক সময় আমাদেরকে নাস্তা ও মিষ্টি খেতে দিতেন। ধর্ম কখনই প্রতিতবন্ধকতা তৈরি করেনি’।

পরদিন সকালে কদমের দুই সন্তান ও স্বজনরা বাড়িতে আসেন। কিন্তু তার আগেই মুসলিম তরুণদের সহায়তায় শেষ হয়েছে কদমের মরদেহ পোড়ানোর কাজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে