,

‘পোকেমন গো’-কে গুজরাট হাইকোর্টের নোটিশ

 

আন্তর্জাতিক ডেস্ক :ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে জনপ্রিয় গেম ‘পোকেমন গো’-এর ডেভলপার সংস্থাকে নোটিশ পাঠিয়েছে ভারতের গুজরাট হাইকোর্ট। কয়েকদিন আগেই ভারতে এই গেমটিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে গুজরাট হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

 

pokemon_50076

ওই মামলার পরিপ্রেক্ষিতে বুধবার আদালতের পক্ষ থেকে এই নোটিশ দেয়া হয়।

আদালতের প্রধান বিচারপতি আর. সুভাষ রেড্ডি এবং ভি.এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ এদিন এই গেমের ডেভলপার সান ফ্রান্সিসকো ভিত্তিক ‘নিয়ানতিক’-কে নোটিশ পাঠায়।এর পাশাপাশি গুজরাট রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকেও নোটিশ পাঠায় ডিভিশন বেঞ্চ।

জনস্বার্থ মামলা অনুযায়ী এই গোটা ঘটনার কেন্দ্র্রবিন্দুতে রয়েছে ডিম। মামলাকারীর আইনজীবী নচিকেত দাভে জানান, ডিম একধরনের আমিষ খাবার। আর এই গেম খেলে যে পয়েন্ট পাওয়া যায় তা অনেকটা ডিমের মতো দেখতে। আর এই ডিমগুলো বিভিন্ন ধার্মিক স্থানে রাখা অবস্থায় দেখানো হয়। এতে হিন্দু ও জৈনদের ধর্মীয় ভাবাবেগ ক্ষুন্ন হচ্ছে। সেইকারণেই আমার মক্কেল ভারতে এই খেলার ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা