,

কুরবানি নিষিদ্ধ করতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন

 

আন্তর্জাতিক ডেস্ক :আসন্ন ঈদ-উল আযহায় পশু কুরবানি নিষিদ্ধ করার দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশের ৭ ব্যক্তি আবেদনটি দায়ের করেছে। আবেদনে কুরবানিকে ‘নিষ্ঠুর, অমানবিক এবং বর্বর’ দাবি করে একে ‘প্রশ্রয়’ দেয়া উচিত নয় বলে বয়ান করা হয়েছে।

 

 

08_50190
আবেদনকারীরা বলেছে, “আসন্ন ঈদ-উল আযহা উৎসবে যাতে কোনো পশু জবাই করা না হয় সেজন্য আদেশ দেয়া হোক এবং কুরবানি প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হোক।”

আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন মারফত দায়ের করা ওই আবেদনে পশু নিষ্ঠুরতা নিবারণ আইন ১৯৬০-এর ২৮ ধারার বৈধতাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে। ওই ধারায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কুরবানিকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, ওই আইনে কোনো ছাড় দেয়া উচিত নয়। কারণ, ওই বিধান সংবিধানের ১৪, ২১ এবং ২৫ অনুচ্ছেদের বিরোধী।

আদালতে আবেদনকারীরা স্বরাষ্ট্র, আইন ও বিচার, বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ভারতীয় পশু কল্যাণ বোর্ডকে পার্টি করেছে। শুক্রবার ওই পিটিশনের শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা