,

ভালোবাসার কফিনে ক্যাটরিনার শেষ পেরেক

 
বিনোদন ডেস্ক : প্রায় সাত বছর প্রেম করার পর চলতি বছরের শুরুতে ব্রেকআপ হয় রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের। এরপর থেকে নিজেদের এড়িয়েই চলছিলেন তারা।

ranbir-katrina-story_647_071715052909

এবার রণবীরের সঙ্গে মৃত ভালোবাসার সম্পর্কের কফিনে শেষ পেরেকটি মারলেন ক্যাটরিনা।

প্রেমের সম্পর্কে থাকাকালীন মুম্বাইয়ের কার্টার রোডের একটি বাড়িতে একসঙ্গে ছিলেন রণবীর-ক্যাটরিনা। ব্রেকআপ হওয়ার পর রণবীর এই বাড়ি ছেড়ে চলে গেলেও গত সাত মাস ধরে এ বাড়িতেই ছিলেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে, ভালোবাসার স্মৃতি বিজড়িত এই বাড়িটি এবার একেবারেই ছেড়ে দিলেন ফিতুর খ্যাত এ অভিনেত্রী।

অনেকদিন ধরেই নতুন বাড়ি খুঁজছিলেন ক্যাটরিনা কাইফ। ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, রণবীর কাপুরের বাড়ির আশেপাশেই বাড়ি পেয়েছেন তিনি। আর এ বাড়িটি নাকি দেখতে আগের বাড়ির মতোই। তবে আপাতত বান্দ্রায় তার পুরোনো বাড়িতেই থাকছেন ক্যাট। আর কার্টার রোডের যে বাড়িতে তারা থাকতেন সেটির আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন তিনি।

৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমা বার বার দেখো। সিনেমাটি পরিচালনা করেছেন নিতিয়া মেহরা। এটি প্রযোজনা করেছেন করণ জোহর, রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা