,

বলের আঘাতে হাসপাতালে ভর্তি ওঁঝা

 
স্পোর্টস ডেস্ক: খেলার মাঠেই বলের আঘাতে আবারও আহত হবার ঘটনা ঘটলো। এবারে ঘটনার শিকার হলেন ভারতীয় জাতীয় দলে বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঁঝা। দুলীপ ট্রফিতে বুধবার ভারতীয় সবুজ দলের হয়ে খেলার সময় এই ঘটনা ঘটে।

pragyan-ojha-6823

প্রজ্ঞান ওঁঝা মিড অনে ফিল্ডিং করছিলেন। ৬৩ তম ওভারে শ্রেয়াস গোপালের বলে নীল দলের ব্যাটসম্যান পঙ্কজ সিং মিড অনে শট খেলেন। বলটি ধরতে গিয়েছিলেন প্রজ্ঞান।

আচমকা অসমান মাঠের জেরে বলটি লাফিয়ে ওঠে। প্রজ্ঞান ওঝা মুখটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বলটি তখন তার মাথার বাঁ-দিকটায় আঘাত করে। চোট পাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় স্পিনার।

কয়েক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে। সঙ্গে সঙ্গে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয়। প্রায় সাথে সাথেই স্থানীয় এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর ভারতীয় এই স্পিনার সুস্থ আছেন বলে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা