,

মা হতে চান মনীষা!

 
বিনোদন ডেস্ক :নব্বইয়ের দশকে বলিউডে যাত্রা শুরু করেছিলেন নেপালি সুন্দরী মনীষা কৈরালা। ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ক্যারিয়ারের অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন পর্দা কাঁপানো এই অভিনেত্রী। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। সুস্থ হয়ে এবার মা হতে চান জনপ্রিয় বলিউড নায়িকা মনীষা।

116_1

সম্রাট দহেলের সাথে ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বিয়ের দু’বছরের মধ্যেই ভেঙে যায় সেই বিয়ে। তা হলে কী আবার বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা? নাকি সারোগেসির মাধ্যমে সন্তান চান তিনি? এ প্রশ্নের উত্তর খোলসা করেছেন মনীষা নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাড়ির সকলের সাথে তার খুব ভাল সম্পর্ক হলেও তারা কেউই তার কাছে থাকেন না। তারা সকলেই নেপালে থাকেন। ফলে বাড়ি ফিরে একাকিত্বে ভোগেন মনীষা। তাই সন্তান দত্তক নিতে চান মনীষা।

তবে দ্বিতীয় বিয়ে নিয়ে কিছু ভাবছেন কিনা মনীষাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কে বিয়ে করতে চায় না? প্রথম দিকে বেশ ভালই লাগে। কিন্তু পরে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তবে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্যামিলি শুরু করা। আর সেটা সন্তান দত্তক নিয়েও হতে পারে।’

ক্যান্সার জয় করে পুরোদমে আবার বলিউডে ফিরতে চলেছেন মনীষা। শোনা যাচ্ছে, প্রমিতা সেনগুপ্তর প্রথম ছবি ‘মৌলি’তে এক বিহারী মুসলিম মহিলার ভূমিকায় অভিনয় করবেন তিনি। কলকাতার পটভূমিকায় তৈরি হবে ছবিটি। এই ছবিতে মনীষার ছেলের ভূমিকায় নাকি দেখা যাবে ‘ঈগলের চোখ’ খ্যাত অনির্বান ভট্টাচার্যকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা