,

নাসিরনগর সেটেলমেন্ট অফিস থেকে ৬৩৯টি পরচা জব্দ

nasirnagar-picturesetelment-ofice-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সেটেলমেন্ট অফিসে সরকারি নিয়ম উপেক্ষা করে একটি সংঘবদ্ধ চক্রের কাছে পরচা বিক্রির অভিযোগে একজনকে জরিমানা ও ৬৩৯টি পরচা জব্দ করা হয়েছে। তাছাড়া অতিরিক্ত অর্থ ফেরত দিয়ে ক্ষমা চেয়ে মুক্তি পেয়েছে পেশকার তাপস কুমার বর্মন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি মৌজার প্রিন্ট করা পরচা বিতরণের কাজ চলছে।এ মৌজার প্রিন্ট করা পরচা কৃষক ও সাধারণ মানুষের কাছে অফিস থেকে সরাসরি বিতরণ করা কথা। কিন্তু অফিসের দায়িত্বরত পেশকারের মনোনীত এলাকার একটি চক্রের কাছে উপজেলা চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি মৌজার ১৩৬০টি পরচার মধ্যে প্রথমে ৫০০ পরচা অফিসের সরকারি নিয়ম উপেক্ষা করে ১৫০ টাকা হারে বিক্রি করে। এ চক্রটি এলাকায় চড়া দামে পরচা বিক্রি করে বৃহস্পতিবার দুপুরে বাকি আরও ৬৩৯টি পরচা ১৫০ টাকা হারে উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে সংহগ্র করে নিয়ে যাওয়ার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা হাতেনাতে সাচ্চু মিয়া নামে একজনকে ৬৩৯টি পরচাসহ আটক করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ কাঠালকান্দি গ্রামের সাচ্চু মিয়াকে ৫০০ টাকা জরিমানা প্রদান করেন। এবং সেটেলমেন্ট অফিসের পেশকার তাপস কুমার বর্মন চক্রটির কাছ থেকে নেয়া অতিরিক্ত ১৯ হাজার টাকা ফেতর দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জব্দ ও দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

nasirnagar-picturesetelment-ofice-1

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা