,

পরীক্ষা শেষে দোয়া চাইলেন তাসকিন

untitled-4স্পোর্টস ডেস্ক : পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী অস্ট্রেলিয়ায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। অবৈধ অ্যাকশন থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে তিনি এ পরীক্ষা দেন। আর বাংলাদেশ সময় বেলা দুইটায় পরীক্ষা দেওয়ার কথা রয়েছে বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পরীক্ষা শেষ হওয়ার কথা তাসকিন নিজেই জানিয়েছেন। পরীক্ষাকালীন একটি ছবি পোস্ট করে সকলের দোয়া প্রার্থনা করেছেনও তিনি। লিখেছেন, ‘পরীক্ষা শেষ… এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি, আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এরপরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিলেও তারা সফল হতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা