,

দিল্লির সরকারি স্কুলের ৭৪% শিক্ষার্থী বই পড়তে পারে না!

studentঅনলাইন ডেস্ক : ভারতের দিল্লির সরকারি স্কুলের বেহাল শিক্ষাব্যবস্থার ছবি তুলে ধরেছেন রাজ্যেরই উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া। জানালেন, রাজ্যের সরকারি স্কুলের ৭৪ শতাংশ শিক্ষার্থীই বই পড়তে পারে না। এবিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে তিনি শিক্ষকদের আহ্বান জানিয়েছেন।

সিসোডিয়ার কথায়, আমি জেনে অবাক হয়েছি যে দিল্লির স্কুলের তিন-চতুর্থাংশ ছেলেমেয়ে নিজের পাঠ্য বইটুকু উচ্চারণ করে পড়তে পারে না। এ ব্যাপারে শিক্ষকদের দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছি। আমাদেরই দায়িত্ব নিয়ে ছেলেমেয়েদের একাজে সাহায্য করতে হবে বলে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপ-মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়ের বাইরে ছাত্রছাত্রীদের জন্য সবসময় অনুকূল পরিস্থিতি থাকে না। মানুষ জাতি, ধর্মের ভিত্তিতে লড়াইয়ে নেমে পড়ে। আমাদের ছাত্রছাত্রীরা যাতে এসবের ঊর্ধ্বে উঠে তাদের কাজটা ঠিকঠাক করে সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে।

মনীশ সিসোডিয়ার কথায়, আমরা সেরা চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি করে চলেছি, তবে মানুষ তৈরি করতে পারছি না। এই বিষয়ে সকলকে এগিয়ে এসে যোগদানের কথাও বলেন তিনি।
সূত্র: ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে