,

আইএসের রাজধানী রাক্কাতে অভিযানে ‘প্রস্তুত’ তুরস্ক ও যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, ইসলামিক স্টেটের (আইএস) তথাকথিত রাজধানী সিরিয়ার রাক্কা শহরে অভিযানের জন্য প্রস্তুত রয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে জঙ্গিদের বিরুদ্ধে এ অভিযানের ব্যাপারে তার সঙ্গে কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

c51528cebb7a1ca5a13540823e830b7a-57a0ce1fdd0e2

এরদোয়ান বলেন, এ অভিযানের বিষয়ে ওবামাকে জানানো হলে তিনি তাকে জানিয়েছেন ‘কোনও সমস্যা নাই’।

এরদোয়ানের এ বক্তব্য তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গত মাসে সিরিয়ার ভূখণ্ডে আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক। তুরস্ক সমর্থিত মিলিশিয়ারা দেশটির সীমান্তবর্তী জারাব্লুজ শহর থেকে আইএসকে হটিয়ে দিয়েছে। তবে কুর্দি বিদ্রোহীরা তুরস্কের দিকে এগিয়ে আসতে পারে এরদোয়ান আশঙ্কা করছেন।

আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের এ অভিযান অব্যাহত রয়েছে। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুরেতিন কানিকলি জানান, তুরস্কের সেনাবাহিনী সীমান্ত সুরক্ষার জন্য সিরিয়ার আরও গভীরে প্রবেশ করতে পারে।

তুরস্কের এ অভিযানকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র রাশিয়া ‘গভীর উদ্বেগের’ বলে অভিহিত করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে