,

‘ভারতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়’

photo-1473259549ডেস্ক রিপোর্ট : বিতর্কে না জড়ালেও বরাবরই সরাসরি কথা বলেন বলিউড তারকা এমরান হাশমি। নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে ‘বলিউডি সতর্কতা’ তাঁর কখনোই ছিল না। এমটিভি ইন্ডিয়ার খবরে জানা গেল, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তেমন চিন্তিত নন এই তারকা। তাঁর মতে, ভারতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহারই করা হয়।

‘ভারতে বিভিন্ন বর্ণ আর বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করে। এমন অবস্থায় আমরা, মুসলমানরা ভালোই আছি। তেমন কোনো বড় ধরনের সমস্যা তো হচ্ছে না’, বলেছেন এমরান।

তবে এমন কথা বলার সময় এমরানকে নিজেরই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এর কারণ, পালি হিলের জমকালো এলাকায় এমরান যখন বাড়ি কিনতে গিয়েছিলেন, স্রেফ তিনি মুসলিম ধর্মের বলে সেখানকার হাউজিং সোসাইটি তাঁকে অনুমতি দেয়নি। তখন বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছিলেন এমরান। তবে বর্তমানে এই বিষয়ে তিনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন।

‘ওই বাড়ি-সংক্রান্ত বিষয়ে আমি আসলে তেমন কিছু বলতে চাই না। আমি এটা বলতে পারব না যে এই সমস্যা রয়েছে কি নেই। তবে মোটা দাগে এটাই বলতে হবে যে আমরা সবাই একসঙ্গে আছি এবং শান্তিতে বসবাস করছি। আমি মনে করি, আমরা ভালোই আছি। আমি এটাই বলব যে ভারতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহারই করা হয়’—এভাবেই বলেন এমরান।

এমরান এখন ব্যস্ত তাঁর নতুন হরর ছবি ‘রাজ রিবুট’ এর প্রচারণায় ব্যস্ত। এই ছবিতে এমরান ছাড়াও অভিনয় করেছেন কৃতী খরবান্দা এবং গৌরব অরোরা। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি মুক্তি পাবে চলতি মাসের ১৬ তারিখে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে