,

উমর আকমলের এক ওভারে ৩৪ রান!

photo-1473252078স্পোর্টস ডেস্ক : পাকিস্তান যখন ইংল্যান্ড সফর নিয়ে ব্যস্ত উমর আকমলকে তখন খেলতে হচ্ছে ঘরোয়া ক্রিকেটে। শুধু অনুজ্জ্বল পারফরম্যান্স নয়, শৃঙ্খলাভঙ্গও তাঁর বাদ পড়ার অন্যতম কারণ। তবে এখনো যে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন, তা ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন উমর। ঝড়ো শতকের পথে এক ওভারে ৩৪ রান তুলে নিয়েছেন তিনি।

গত সোমবার পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে রাওয়ালপিন্ডির মুখোমুখি হয়েছিল লাহোর হোয়াইটস। এই ম্যাচে উমরের ব্যাটের ঝড়ে স্রেফ উড়ে গেছে রাওয়ালপিন্ডি। তাঁর ৪৮ বলে অপরাজিত ১১৫ রানের ঝড়ো ইনিংস সাজানো ছিল ৯টি করে চার ও ছক্কায়।

উমরের ব্যাট সবচেয়ে বেশি খড়্গহস্ত ছিল পেসার ইয়াসির আরাফাতের ওপরে। ৩৪ রান এসেছে ইয়াসিরেরই চতুর্থ আর ইনিংসের ১৯তম ওভারে। ওই ওভারের প্রথম চারটি বল মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মেরেছেন উমর। পঞ্চম বলটি ছিল খাটো লেন্থের। সেটাকে থার্ডম্যান দিয়ে চার মেরেছেন উমর। শেষ বল মিডউইকেট দিয়ে আবার ছক্কা! ওই ছক্কাই শতকে পৌঁছে দিয়েছে উমরকে। ওভার শুরু করেছিলেন ৬৬ রান নিয়ে। এক ওভারের তাণ্ডব তাঁকে নিয়ে গেছে ‘ম্যাজিক ফিগারে’র ঠিকানায়।

পঞ্চম বলেও ছক্কা মারতে পারলে ওভারে ৩৬ রান পেয়ে যেতেন উমর। তবে তা না পেলেও দলকে জয় এনে দিয়েছেন ঠিকই। লাহোর হোয়াইটস ম্যাচটি জিতেছে ১৯ রানে।

https://youtu.be/Paor632uATc

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা