,

শিরোপার হাসি হাবিবুল বাশারের খুলনা মাস্টার্সের

habibulস্পোর্টস ডেস্ক : সাবেকদের তালিকা অনেক বড়। কিন্তু তারা কেউ হারিয়ে যাননি। যে কারণে তারকা-খ্যাতি পেয়েছেন, হারিয়ে বসেননি সেই ক্রিকেটটাও। তারা ব্যাট-বল দিয়েই তাই সবটুকু আলো নিজেদের দিকে টেনে নিলেন আবারো।

মিরপুরের হোম অব ক্রিকেটের ফ্লাডলাইটের আলোকে বিবর্ণ করে ক্রিকেটের আলো ছড়ানো এক সমারোহে ৪ উইকেটের জয় দিয়ে বুধবার মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শিরোপা উঁচিয়ে ধরেছে জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৮ ওভারের লড়াইয়ে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১২৪ রান তোলে এক্সপো অলস্টারস মাস্টার্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখেই জয়ে নোঙর ফেলেছে হাবিবুল বাশারের দল জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স।

জয়ের পেছনে ছুটতে যেয়ে হাবিবুলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি। এছাড়া জামাল বাবু ১৭, হারুনুর রশিদ ১৫, মোহাম্মদ সেলিম ১৫ ও সঞ্চয় চক্রবর্তী ১৪ রানে ফেরেন।

অলস্টারসের হয়ে অফস্পিনার ফাহিম মুনতাসির ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন তালহা জুবায়ের, এহসানুল হক ও মুকুল।

এর আগে বৃষ্টির কারণে ২৫ ওভার থেকে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে এক্সপো অলস্টারস মাস্টার্স লড়াই করার পুঁজি সংগ্রহ করে। যাতে সোহেল হোসেন পাপ্পু খেলেন ২৭ রানের ইনিংস। এছাড়া আজম ইকবাল ২০, জাভেদ ওমর ১৭ ও লাবলুর রহমান অপরাজিত ২৩ রান করেন।

খুলনার হয়ে পেসার টোটাম ২টি উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন পেসার মঞ্জুরুল ইসলাম।

সাবেকদের ক্রিকেট লড়াইয়ের শেষ ধাপে মঞ্চ আলোকিত করা শিরোপাজয়ী অধিনায়ক হাবিবুল বাশারের হাতে উঠেছে ফাইনাল সেরার পুরস্কারটি। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রোর অলরাউন্ডার মোহাম্মদ রফিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা