,

চিকিৎসার জন্য আমেরিকায় মাধুরী

pti6বিনোদন ডেস্ক : কিছুদিন ধরে অসুস্থ বলিউড ডিভা মাধুরী দিক্ষিত। কাঁধে প্রচণ্ড ব্যথা ভুগিয়ে যাচ্ছিল তাকে। তাই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন মাধুরী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ‘ঝলক দিখ লা যা’ রিয়েলিটি শোয়ের গত সিজনের সময়ও এ সমস্যার জন্য বেশ কয়েক দিন ছুটিতে ছিলেন এ অভিনেত্রী। বিয়ের পর স্বামী এবং সন্তান নিয়ে প্রায় ১০ বছর আমেরিকার ডেনভারে অবস্থান করেছেন মাধুরী।

জানা গেছে, সেখানে তার পরিচিত ডাক্তার দেখাতে এবং উন্নত চিকিৎসা করাতে সেখানে গেছেন তিনি। অবশ্য বিষয়টি মাধুরীর ঘনিষ্ঠ একজনও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। দীর্ঘ বিরতির পর মিডিয়াতে ফিরেছেন এ বলিউড ডিভা। ফিরে বেশির ভাগ টেলিভিশন অনুষ্ঠানের কাজ করছেন তিনি। ‘ঝলক দিখ লা যা’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে এ বছর তাকে দেখা যায়নি। তার বদলে এ বছর ঝলকে বিচারক হিসেবে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, রেমো-ডিসুজা গনেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা