,

জেনে নিন হিমালয়ান সল্টের যত স্বাস্থ্য উপকারিতা

27049-boroঅনলাইন ডেস্ক : হিমালয় সল্ট বা গোলাপী লবণ স্বাস্থ্যের জন্য উপকারী এটি অনেকেই শুনে থাকবেন। এটি ভারতের হিমালয় পর্বত থেকে পাওয়া যায় বলে একে হিমালয় সল্ট বলা হয়। এতে গোলাপী, সাদা এবং লাল রং এর খনিজ উপাদান বিদ্যমান থাকায় এর রং গোলাপী দেখায়। সাধারণ লবণের তুলনায় এর পুষ্টিগুণ অনেক বেশি। হিমালয় সল্টের কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকের এই ফিচার।

১। সোডিয়ামের পরিমাণ কমঃ-
অনেকেই খাবারের সাথে বাড়তি লবণ খেয়ে থাকেন। সরাসরি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদিও হিমালয় সল্ট আর সাধারণ লবণ একই উপাদান দিয়ে তৈরি তবুও হিমালয়ের ক্রিস্টাল গঠন সাধারণ লবণের তুলনায় বড়। এর মানে হল এতে ১/৪ টেবিল চামচ পরিমাণে কম সোডিয়াম থাকে সাধারণ লবণের তুলনায়।

২। পেশীর ব্যথা কমাতেঃ-
পেশী টান প্রায় সবাই কম বেশি অনুভব করে। কুসুম গরম পানিতে হিমালয়ন সল্ট মিশিয়ে নিন। এবার এই পানিতে কাপড় ভিজিয়ে ব্যথার স্থানে সেঁক দিন কিছুক্ষণ। হিমালয়ন লবণের ম্যাগনিজম এবং মিনারেল ত্বক থেকে এইচপিএস শুষে নিয়ে পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া এটি হাড়, ত্বক এবং টিস্যু মজবুত করে।

৩। রক্তচাপ হ্রাস করতেঃ-
নিম্ন মাত্রায় সোডিয়াম যুক্ত হওয়ায় এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। আমরা জানি লবণ রক্তচাপ বৃদ্ধি করে। সাধারণ লবণ রক্তচাপ বৃদ্ধি করলেও গোলাপী লবণ তা হ্রাস করতে সাহায্য করে।

৪। ত্বকের যত্নেঃ-
শুনলে অবাক হলেও ত্বকের যত্নে এটি বেশ কার্যকর। বাথটব বা বালতির পানিতে এক টুকরো হিমালয়ান লবণ ছেড়ে দিন। এটি মাংস পেশীকে রিল্যাক্স করে। প্রাকৃতিকভাবে এতে রয়েছে পুষ্টি উপাদান যা ত্বকের চামড়া কুঁচকানো দূর করার সাথে সাথে মন ও শরীরকে রাখে সজীব আর প্রাণবন্ত।

৫। মাথাব্যথা কমাতেঃ-
সাইনাসের মাথাব্যথা অনেকের হয়ে থাকে।গোলাপি লবণ এই নাকের ভিতরের ব্যাকটেরিয়া পরিষ্কার করে যা মাথাব্যথা কমাতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা