,

জীবনের ইনিংসে মাশরাফির ১০ বছরের জুটি

MASRAFI-SUMIনড়াইল প্রতিনিধি: ২০০৬ সালের ৭ সেপ্টেম্বরের কথা। নড়াইল শহরের রূপগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বিয়ে হয় সুমনা হক সুমির। পরের দিন চিত্রা নদীর তীরে চিত্রা রিসোর্টে আয়োজন করা হয় বউ-ভাতের। বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, খেলোয়াড়, জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে বউ-ভাত অনুষ্ঠান রূপ নিয়েছিল মিলনমেলায়।

আজ ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর। কেটে গেছে ১০টি বছর। সুমি-মাশরাফির ঘরে এসেছে দুই সন্তান। মেয়ে হুমায়রা (৫) ও ছেলে সাহেল (২)।

মাঠে ক্রিকেটার ম্যাশের সাফল্যে পরিবার-পরিজন ও দেশবাসী কখনো উল্লাসে মেতেছেন, আবার তাঁর ইনজুরি তাঁদের কাঁদিয়েছে। হাসি-কান্না, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ নিয়ে ম্যাশ-সুমির ১০ বছর কাটল।

ম্যাশের বাবা নড়াইল শহরের মহিষখোলা এলাকার গোলাম মুর্তজা স্বপন ও মা হামিদা মুর্তজা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাঁদের চাওয়া, ম্যাশ যেন আরও কয়েক বছর বাংলাদেশের ক্রিকেটের নেতৃত্ব দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা