,

জঙ্গি দমনে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়

DSC_8085 copyসৈয়দ মোহাম্মদ আফজল : দেশের শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করতে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনে প্রস্তাব দিয়েছে। জঙ্গিবাদ নিয়ে বৈঠক হতে পারে, সে জায়গাগুলো চিহ্নিত করা নজরদারি বাড়ানোসহ ১২ দফা প্রস্তাব তুলে ধরা হয় পুলিশের পক্ষ থেকে। আর এ দফাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে মানারও পরামর্শ দেয়া হয়েছে। আইজিপি এ.কে.এম শহীদুল হক জঙ্গিবিরোধী সচেতনতা বৃদ্ধিসহ জঙ্গির কর্মকান্ড প্রতিরোধে পরিবার ও শিক্ষকদের সহযোগিতা চান। র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, বাংলাদেশে কেউ কিছু করে সাকসেসফুল হবেন না। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এসব মুষ্টিমেয় লোককে খুঁজে বের করে নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখি। আমরা অনুরোধ করবো, যারা বিপথে গেছেন, ফিরে আসুন। বলা বাহুল্য, বাংলাদেশ ওলী-আল্লাহর দেশ বলে পরিচিত। তেতুলিয়া হতে টেকনাফ পর্যন্ত এদেশের বেশুমার ওলী আল্লাহ শায়িত রয়েছেন। তাদের অবস্থানের কারণে এদেশের মাটি ও মানুষ শত শত বছর ধরে মহান আল্লাহ পাকের অশেষ রহমত ভোগ করে আসছে।
এদেশের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ চালানো কঠিনÑ শিরোনামে সন্ত্রাস দমনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশের মাটিতে কাজ চালানো সন্ত্রাসীদের জন্য কঠিন হয়ে উঠেছে। বৈশ্বিক সন্ত্রাস নিয়ে ২০১৩ সালের ৩০ মে ওয়াশিংটনে প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়। এদেশের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সন্ত্রাস সম্পর্কে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করায় দেশ-বিদেশে অভিনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মূলত দেশরতœ শেখ হাসিনা সরকারের আন্তরিকতার কারণে বর্তমান পরিপ্রেক্ষিতে নিয়মিত জঙ্গিদের কার্যক্রম নজরদারি করা হচ্ছে। তারা যাতে সংগঠিত হতে না পারে সেজন্য গোয়েন্দা কার্যক্রম ও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। একই সঙ্গে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদের বিপক্ষে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এদেশের। নাশকতা ও সহিংসতা গণতন্ত্রকামী মানুষকে আকৃষ্ট করে না বলে পর্যবেক্ষক মহলের অভিমত। বরং যারা নাশকতা ও সহিংসতা করবে বা এর পৃষ্ঠপোষকতা দেবে, তাদের প্রতি ক্রমাগত ঘৃণাই প্রকাশ করবে জনগণ। আর জঙ্গিযুক্ত স্বস্তিকর বাংলাদেশই জনগণের প্রত্যাশিত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ।
লেখক ঃ সভাপতি, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে