,

সরাইলে জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান

Sarail Pic(mp) 07.09.16মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ডিজিটাল সেবা প্রদান ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় গতকাল বুধবার সকালে সরাইল উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। তারা জেলা প্রশাসককে প্রথমেই ফুলেল শুভেচ্ছা জানান। কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এ উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, মুক্তিযোদ্ধা মো. সাদেক মিয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন, জনগন যাদেরকে ভালবাসেন তারাই সংবর্ধিত হয়। তিনি দেশ সেরা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সম্মান ও গৌরব বয়ে এনেছেন। এমপি সংবর্ধিত জেলা প্রশাসককে শতভাগ নিরপেক্ষ দাবী করে বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের নীতি নির্ধারকরা আমাকে প্রার্থী করেছেন। কিন্তু স্থানীয় আ’লীগ নেতারা আমাকে চেপে ধরেছেন। বিরোধীতা করেছেন। কিন্তু নির্বাচনটি সম্পূর্ণ নিরপেক্ষ করেছিলেন মুশাররফ হোসেন। আর সেই জন্য এই জেলা প্রশাসককে আসামী হয়ে আমার সাথে উচ্চ আদালত পর্যন্ত যেতে হয়েছিল। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মমাননা ক্রেষ্ট ও উপহার দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা