,

গাধা রপ্তানি নিষিদ্ধ করল নাইজার

bdp_gadhaঅনলাইন ডেস্ক : সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে গাধা রপ্তানি নিষিদ্ধ করেছে নাইজার। এই খাতে দেশটির বাণিজ্য তিনগুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেশটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, গাধার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কারণেই নাইজারের সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগস্ট মাসেই নাইজারের প্রতিবেশি রাষ্ট্র বুরকিনা ফাসো গাধার চামড়া রপ্তানি নিষিদ্ধ করে। প্রাণীটির অস্থিত্ব ঝুঁকির মুখে পড়ায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

নাইজারের প্রাণীসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, “চলতি বছর এরই মাঝে ৮০ হাজার গাধা রপ্তানি করা হয়েছে, গেল বছর এই সংখ্যা ছিল ২৭ হাজার।” দেশটির একজন সরকারি কর্মকর্তা বলেন, “যদি রপ্তানি অব্যাহত থাকে তবে এই প্রাণীটি ধ্বংস হয়ে যাবে।”

নাইজার সরকার দেশে কোনো গাধা জবাই নিষিদ্ধ করেছে। গাধা বাণিজ্য অত্যন্ত লাভজনক হয়ে ওঠায় প্রাণী পালনকারীরা অন্যান্য সব প্রাণী বাদ দিয়ে গাধা বাণিজ্যে ঝুঁকে পড়ছেন। সাধারণত এশিয়ার দেশগুলোতে গাধা রপ্তানি করা হয়। চীন মূলত গাধার চামড়া আমদারি করে থাকে। আঠা, শক্তিবর্ধক ওষুধ, যৌন ইচ্ছা বৃদ্ধির ওষুধ, বয়সরোধী ক্রিম ও অন্যান্য ওষুধে এই প্রাণীটির চামড়া দেশটি ব্যবহার করে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা