,

দুই মন্ত্রীর পদ হারানোর কোনো কারণ নেই: আইনমন্ত্রী

Anisul-haqনিউজ ডেস্ক : দুই মন্ত্রীর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের শপথ ভঙ্গের রায়ের পরেও তাদের মন্ত্রিত্ব হারানোর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, শপথ ভঙ্গের অভিযোগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর আ ক ম মোজাম্মেল হককে পদত্যাগ করা, অথবা মন্ত্রিপরিষদ থেকে তাদের অপসারণ করার কোনও প্রয়োজন নেই।

আইনমন্ত্রী বলেন, আদালত বলেছেন দুই মন্ত্রী তাদের শপথ ভঙ্গ করেছেন। কিন্তু শপথ ভঙ্গের কারণে তাদের পদত্যাগ করতে হবে, বা মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করার কোনও রায় দেননি। সেক্ষেত্রে আমি মনে করি, আদালতের এ রায়ে তাদের পদত্যাগ করার কোনও প্রয়োজন নেই। সংবিধানে এমপিদের বিষয়ে যা বলা আছে, তা মন্ত্রিদের বেলায় প্রযোজ্য নয়।

তিনি আরও বলেন, আপিল বিভাগের আট জনের মধ্যে পাঁচ বিচারপতি বলেছেন,শপথ ভঙ্গ করেছেন। কিন্তু এ জন্য তাদের মন্ত্রিত্ব বাদ দেওয়ার কথা বলেননি। বাকি তিন জন বলেছেন, এ ইস্যুতে যেহেতু কোনও রুল ইস্যু করা হয়নি, তাই এটি আদালতের আলোচনায় আসে না।

মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রী তা স্পষ্ট করেননি। এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, জনগণের চাওয়া অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা চলছে। তবে এ ক্ষেত্রে নতুন আইন করাই শ্রেয়। আইনমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচারের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে। জামায়াতের বিচারের জন্য উপযুক্ত আইন করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা