,

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ১৮ অক্টোবর

image_23458নিজস্ব প্রতিবেদক: নাশকতার ৩ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা এই মামলায় বুধবার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণের জন্য এ দিন ঠিক করেন। মামলাগুলোর মধ্যে ৫(২) ১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ আসামি ৩১ জন, ৩১(২) ১৫ নম্বর মামলায় আসামি খালেদা জিয়াসহ ২৪ এবং ও ৬২(১) ১৫ নম্বর মামলায়ও খালেদা জিয়াসহ ২৭ জন আসামি। মামলা তিনটিতে গত ১০ আগস্ট আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।

অভিযোগপত্রে খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে দারুস সালাম থানায় মামলাগুলো দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা