,

বৌয়ের ওজন বাড়াতে ফানেল দিয়ে খাওয়ায় যুবক!

Monica-preparing-toঅনলাইন ডেস্ক: মনিকা রিলে। বয়স ২৭। এরই মধ্যে তার ওজন গিয়ে দাঁড়িয়েছে ৩১৭ কেজিতে। এই ওজনকে ৪৫৪ কেজিতে নিয়ে যেতে চায় সে। নিজেকে বিশ্বের সবচেয়ে স্থুলকায় নারী হিসেবে দেখতে চায় মনিকা। আর এতে আপত্তি তো দূরের কথা, উচ্ছ্বসিত তার স্বামী সিড। স্ত্রীর ওজন বাড়াতে তাই তিনি তাকে ফানেল দিয়ে নিয়মিত চর্বি ও চিনিযুক্ত খাবার খাইয়ে যাচ্ছেন।

মনিকার ইচ্ছা বিশ্বের সবচেয়ে স্থুলকায় নারী হয়ে ইতিহাসে নিজের নামটা খোঁদাই করে লেখা। এখনই হাঁটা-চলা, বাথরুম, খাওয়া- সবকিছুতে সিডের সাহায্য নিতে হয় মনিকার। তবে তাতে তাদের দু’জনের কেউই অখুশি নন। সিডও নিয়মিত স্ত্রীকে মোটা বানাতে নানারকম মুখরোচক চর্বিযুক্ত খাবার তৈরি করছেন। স্ত্রীর সামনে সাজিয়ে রাখছেন বিভিন্ন স্নাকস ও শর্করাযুক্ত খাবার। খেতে অরুচি ধরলে ফানেলের মাধ্যমে গলার মধ্যে সরাসরি তরল খাবার ঢেলে দিচ্ছেন। পুরো বিষয়টি নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত।

স্থুল নারীরা যেমন স্লিম হওয়ার জন্য নানা কষরত করে, মনিকা যেন ঠিক তার উল্টো। ২৪ ঘন্টা সে চর্বি ও চিনিযুক্ত খাবার খেয়ে যাচ্ছে। ঘুমও নেই বলা যায়। ফাঁকে ফাঁকে ঘুম আর উঠেই নানা ভারী খাবারে উদরপূর্তি করাটাই যেন তার দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মনিকার পরিকল্পনা- সে এটা চালিয়ে যাবে যতক্ষণ না সে বিছানানির্ভর না হয়ে পড়ে এবং সিডের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়।

সিডও তাকে উৎসাহ দিয়ে যাচ্ছে। নিয়মিত আইসক্রিম খাওয়াচ্ছে স্ত্রীকে মোটা বানাতে। যেখানে অধিকাংশ পুরুষ তার সঙ্গীর জীবনের
ঝুঁকির কথা চিন্তা করে স্লিম হওয়ার পরামর্শ দেয়, সেখানে সিড মনিকার জন্য খাবার তৈরি করছে এবং ফানেলের মাধ্যমে চর্বিযুক্ত তরল খাবার খাওয়াচ্ছেন।

মনিকার আশা, তিনি মোটা হয়েও আনন্দময় যৌনজীবন যাপন করে দেখিয়ে দিতে চান। এই মুহূর্তে ৯১ ইঞ্চি কোমর নিয়েও তিনি সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। সেটা আরও বাড়লেও তাদের ভালবাসা কমবে না বলে মনিকার দৃঢ় বিশ্বাস। আর তাই ২৪ ঘণ্টা স্নাকস খেয়ে চলেছেন।

মনিকা বলেন, ”আমার পরিকল্পনা ওজনকে ১০০০ পাউন্ড (৪৫৪ কেজি) করা এবং নড়নক্ষমতাহীন করা। এবং এটা হতে পারলে আমি নিজেকে রানী মনে করবো। কারণ সিড বিষয়টা নিয়ে খুবই উৎসুক।” সূত্র: ডেইলি মিরর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে