,

অন্য পরিচয়ে পূর্ণিমা

purnimaবিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই তিনি কবিতা লেখেন। কিন্তু প্রিয় নায়িকার এ গোপন প্রতিভার কথা জানতেন না অনেক ভক্তই। বিভিন্ন সময় লেখা কিছু কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেছেন পূর্ণিমা। এবার নারীদের নিয়ে তিনি একটি কবিতা লিখেছেন।

এর শিরোনাম ‘পোড়াকপালি মাইয়া।’ এই কবিতার কথাগুলো হচ্ছে- ‘পোড়াকপালি মাইয়া রে তুই, হইলো না রে সুখ, সুখের লাইগগা ছটফটাইয়া কাইন্দা ভাসাইলি বুক’।

ইতিমধ্যে ফেসবুকে নতুন এই প্রতিভা দেখে ভক্তরা তাকে শুভেচ্ছাও জানিয়েছেন।

এ প্রসঙ্গে পূর্ণিমা জানান, শখের বসে মাঝে মাঝে নারীদের নিয়ে কিছু কবিতা লেখেন। নারী হয়ে নারীদের সুখ, দুঃখসহ নানা বিষয় বোঝা সহজ। আগামীতে নারীদের নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করার ইচ্ছা রয়েছে তার।

দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরেছেন তিনি। ‘টু বি কন্টিনিউড’ নামে একটি ছবির ডাবিং শুরু করেছেন।

ঈদুল ফিতরের নাটকেও দেখা গেছে তাকে। এবারের ঈদের নাটকেও থাকছেন। এ ছাড়া দুটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এক কথায় অভিনয়ে আবারও ব্যস্ত পূর্ণিমা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা