,

নেইমারের গোলে ব্রাজিলের জয়

 

 
স্পোর্টস ডেস্ক :অলিম্পিক ফুটবলে প্রথম শিরোপা জেতার পর থেকে দুর্দান্ত গতিতে ছুটছে ব্রাজিল। নেইমারের জয়সূচক গোলে কলম্বিয়াকে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

01-Neymar-of-Brazil-celebra
ব্রাজিলের মানাউসের আমাজোনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেও ২-১ গোলে জেতে স্বাগতিকরা।

পাঁচ দিন আগে একুয়েডরকে ৩-০ গোলে হারানো দলের একাদশই নামান নতুন কোচ তিতে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তার শিষ্যরা। নেইমারের কর্নারে মার্কার কার্লোস বাক্কাকে ফাঁকি দিয়ে লাফিয়ে কোনাকুনি হেডে বল জালে পাঠান মিরান্দা। দেশের হয়ে ইন্টার মিলানের ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

 

 

৩২তম মিনিটে ডি-বক্সে ঢুকে পড়ে নেইমারের নেওয়া কোনাকুনি শট শুয়ে পড়ে হাত বাড়িয়ে ঠেকান গোলরক্ষক দাভিদ অসপিনা।
একটু পর নেইমারের দারুণ পাস থেকে বল জালে জড়িয়ে পাউলিনিয়োর উচ্ছ্বাস স্থায়ী হয়নি। বলটি হাত দিয়ে নিয়ন্ত্রণ করায় উল্টো হলুদ কার্ড দেখেন এই মিডফিল্ডার।

৩৬তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বিয়া। হামেস রদ্রিগেসের উঁচু পাস ডি-বক্সে হেডে বিপদমুক্ত করতে গিয়ে গোলরক্ষক আলিসনের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন মারকিনিয়োস।দুই মিনিট পরই নেইমারের আরেকটি শট ঠেকান অসপিনা।বিরতির পর দশম মিনিটে উইলিয়ানের বাড়ানো বল ঠিকমতো নিয়ন্ত্রণে না নিতে পেরে গোলের সুযোগ হারান রেনাতো আউগুস্তো।

 

 

পুরো ম্যাচে দারুণ খেলা নেইমার ব্রাজিলকে এগিয়ে নেন ৭৪তম মিনিটে। কৌতিনিয়োর পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকেই কোনাকুনি নীচু শটে এবার অসপিনাকে পরাস্ত করেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলে নেইমারের গোল হলো ৪৮টি।

 

৭৭তম মিনিটে ডি-বক্সের ভেতর বল নিয়ে ঢুকে পড়েও কৌতিনিয়ো ব্যবধান বাড়াতে পারেননি ইতস্তত করে। সাত মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট করেন লিভারপুলের এই মিডফিল্ডার।দারুণ এই জয়ে আট ম্যাচে ব্রাজিলের পয়েন্ট হলো ১৫। প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। কলম্বিয়ার পয়েন্ট ১৩।

 

আগের ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আট ম্যাচে এদগার্দো বাউসার দলের পয়েন্ট ১৫। গোল পার্থক্যে ব্রাজিলের পেছনে আছে তারা।
অন্য ম্যাচে বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা চিলির পয়েন্ট ১১।

দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে