,

রেকর্ড গড়া ম্যাচে অস্ট্রেলিয়ার ৮৫ রানের জয়

CRICKET-SRI-AUS-T20স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৫ রানে জিতেছে অস্ট্রেলিয়া। আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এই ম্যাচের মাধ্যমে দুই মাসের শ্রীলঙ্কা সফর শেষ করবে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই দলীয় সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ডটি ছিলো শ্রীলঙ্কার। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে ২৬০ রান করেছিলো লঙ্কানরা।

এদিন ওপেন করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার। ১৬ বল খেলে ২৮ রান করে ওয়ার্নার আউট হয়ে গেলেও সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ৬৫ বল খেলে ১৪৫ রান করেন তিনি। এজন্য ১৪টি চার ও নয়টি ছয় মারেন ম্যাক্সওয়েল। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

এছাড়া উসমান খাজা ২২ বলে ৩৬ ও ট্রাভিস হেড ১৮ বল খেলে ৪৫ রান করে আউট হন। শ্রীলঙ্কার পক্ষে সাচিত্রা সেনানায়েকে ১টি, থিসারা পেরেরা ১টি ও সাচিথ পাথিরানা ১টি করে উইকেট নেন।

এরপর শ্রীলঙ্কা ২৬৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। দলের পক্ষে দিনেশ চান্দিমাল ৫৮, চামারা কাপুগেদারা ৪৩ ও কুসল মেন্ডিস ২২ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৩টি, স্কট বোল্যান্ড ৩টি, জেমস ফকনার ১টি, ময়জেস হেনরিকস ১টি ও অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নেন।

এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। কিন্তু পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ তারা জিতে নেয় ৪-১ ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা