,

আইএসের সমর্থনে বক্তৃতা দিয়ে ৫ বছরের জেল

london-newspicআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেট(আইএস)-কে সহযোগিতার আহ্বান জানিয়ে ব্রিটেনের পরিচিত ইসলাম ধর্মের প্রচারক আনজেম চৌধুরীকে পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। মঙ্গলবার তাকে এই কারাদণ্ড দেয়া হয়। স্কাই নিউজের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি।

রিপোর্টে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আইএসকে সহযোগিতা করতে অনলাইনে বক্তৃতা এবং বার্তা পাঠিয়ে উৎসাহিত করার অভিযোগে এর আগে লন্ডনের পুরাতন বেইলি আদালত আনজেম চৌধুরীকে দোষী সাব্যস্ত করে।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাগুলো তাকে ‘ঘৃণ্য ধর্মপ্রচারক’ এবং ‘কুখ্যাত ব্রিটিশ’ বলে আখ্যা দিয়েছে।

আনজেম চৌধুরী বিদেশেও ভালো পরিচিত। পশ্চিমাদের পররাষ্ট্র নীতির কারণে জঙ্গিরা মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে বলে তিনি নিয়মিত টিভি টকশো’তে বলে আসছেন।

প্রসিকিউটরা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত পোস্টে আনজেম চৌধুরী আইএস প্রধান আবু বকর আল-বাগদাদী ঘোষিত ‘খেলাফত’-এর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। বাগদাদীকে সমর্থন ও সহযোগিতা করা মুসলমানদের দায়িত্ব বলেও তিনি আহ্বান জানান।

তবে আনজেম চৌধুরী তার বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

নিষিদ্ধঘোষিত সংগঠন আল-মুহাজিরুন এর প্রধান ছিলেন আনজেম। যুক্তরাষ্ট্রে নাইন এলিভেন হামলার জন্য দায়ী ব্যক্তিদের প্রশংসা করে তিনি সমালোচিত হয়েছিলেন। তিনি বাকিংহ্যাম রাজ প্রাসাদকে মসজিদ বানাতে চেয়েছিলেন। এটা ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো অভিযোগ নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা