,

দুর্ঘটনায় পুতিনের বিএমডব্লিউ, প্রিয় চালক নিহত

photo-1473177385আন্তর্জাতিক ডেস্ক: দুর্ঘটনায় পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়ি। মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে গাড়ির সামনের অংশ। আর ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন পুতিনের গাড়িচালক।

তবে ওই গাড়িতে ছিলেন না প্রেসিডেন্ট পুতিন।

আজ মঙ্গলবার মেইল অনলাইনে প্রচারিত সংবাদে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে ওই দুর্ঘটনা ঘটে। চালকের নাম প্রকাশ করেনি রাশিয়ার প্রশাসন। তবে রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, ওই চালক ছিলেন প্রেসিডেন্ট পুতিনের খুব প্রিয়।

প্রেসিডেন্টের রাষ্ট্রীয় গাড়িটি ছিল বিএমডব্লিউ। রাশিয়ার পার্লামেন্টের নামে গাড়িটি নিবন্ধিত। মস্কোর ব্যস্ততম এলাকা কুতুজোভস্কি এভিনিউতে ওই দুর্ঘটনা ঘটে। এভিনিউর সিসিটিভি ফুটেজে দেখা যায় বিপরীত দিক থেকে আসা একটি মার্সিডিজ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় প্রেসিডেন্টের বিএমডব্লিউর। ঘটনাস্থলেই নিহত হয়েছেন প্রেসিডেন্টের গাড়ির চালক। ওই গাড়িতে তিনি একাই ছিলেন। অন্যদিকে মার্সিডিজ গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গাড়িতেও কেবল চালকই ছিলেন।

পুলিশ খুব বেশি তথ্য দেয়নি। কেবল জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা