,

মুস্তাফিজকে বাংলায় ‘শুভ জন্মদিন’ জানালেন ওয়ার্নার!

mustafizস্পোর্টস ডেস্ক: ইংরেজি তেমন ভালো জানেন না মুস্তাফিজুর রহমান। অথচ আইপিএলে তাঁর একজন সতীর্থও বাঙালি ছিল না। তাই বাধ্য হয়ে তাঁর কাছে বাংলা শেখার চেষ্টা করেছিলেন সানরাইজার্স হায়দরাদের কয়েকজন খেলোয়াড়। যাঁদের মধ্যে ছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। এবারের জন্মদিনে সেই ওয়ার্নারই চমকে দিয়েছেন বাংলাদেশের কাটার-মাস্টারকে। খাঁটি বাংলায় প্রিয় ‘ফিজ’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক।

আজ ২১ বছর পূর্ণ করা মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে ওয়ার্নার লিখেছেন, ‘শুভ জন্মদিন’। লেখাটার পাশে মজা করে জন্মদিনের টুপি আর কেকের ছবিও দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার। বোঝাই যাচ্ছে, মুস্তাফিজের জন্মদিন নিয়ে কতটা রোমাঞ্চিত ওয়ার্নার। সেটাই স্বাভাবিক। এ বছর হায়দরাবাদকে আইপিএলের প্রথম শিরোপা এনে দিতে কাটার-মাস্টারের বিশাল অবদান ছিল। ১৭ উইকেট নেওয়া ছাড়াও পুরো টুর্নামেন্টে কমপক্ষে ২০ ওভার বল করা বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেট ছিল সবচেয়ে ভালো।

এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের জন্মদিনের কথা সানরাইজার্স হায়দরাবাদও ভুলে যায়নি। প্রিয় খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে সানরাইজার্সের টুইট, ‘আজ ফিজের দিন! আমাদের বাঁ-হাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

দেশের ভেতরেও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শুভেচ্ছা জানিয়েছে এই প্রতিভাবান পেসারকে। বিসিবির টুইট, ‍“শুভ জন্মদিন ‘ফিজ’। আজ তিনি ২১ বছর পূর্ণ করলেন।” আর মুস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু তাসকিন আহমেদের শুভেচ্ছাবাণী, ‘মুস্তাফিজুর রহমানের জীবনে এই সুখের দিনটি বারবার ফিরে আসুক! একজন বিনয়ী মানুষ ও আসল রত্ন! আমাদের জাতীয় বীর!’

এর আগে আইসিসিও শুভেচ্ছা জানিয়েছিল মুস্তাফিজকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছিল, “তিনি ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা। জীবনের প্রথম টেস্ট আর ওয়ানডে দুটোতেই ম্যাচসেরা হয়েই তাঁর বিস্ফোরক আগমন। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম দুটো ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। শুভ জন্মদিন মুস্তাফিজুর ‘দ্য ফিজ’ রহমান!”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা