,

জেনে নিন এমন কিছু কাজের কথা যা পিঠের ব্যাথার জন্য দায়ী

26975স্বাস্থ্য ডেস্ক: মেরুদন্ডের সমস্যা বা পিঠে আঘাত লাগা ছাড়াও আরো অনেক কাজ আছে যা ব্যাক পেইন এর জন্য দায়ী। বাস্তবে আপনার দৈনিক কাজগুলোই আপনার পিঠের সমস্যার ঝুঁকি বৃদ্ধি করে। আপনি যদি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন, ভারী জিনিস উঠান অথবা ভারী ব্যাগ এক কাঁধে বহন করেন, তাহলে আপনি পিঠে ব্যথা অনুভব করবেন। দৈনন্দিন এমন কিছু কাজের কথাই জানবো আজ যা পিঠের জন্য ক্ষতিকর এবং কার্যকরী কিছু টিপসও জেনে নেব।

১। ভারী বস্তু উঠান:-
এক হাতে ভারী বস্তু বহন করাই শুধু নয়, বেঠিকভাবে ভারী বস্তু উঠানো বা টানলেও পিঠে ব্যথা হতে পারে। এছাড়াও ভারী বস্তুকে আলিঙ্গন করে উত্তোলনের চেষ্টা করলেও পিঠের পেশীতে টান পড়তে পারে।

২। এব্রোথেব্রো রাস্তায় ড্রাইভ করলে:-
হ্যাঁ উঁচুনিচু রাস্তায় গাড়ী চালালে পিঠের উপর চাপ পড়তে পারে। ঘন্টার পর ঘন্টা একই ভাবে বসে থাকলে অথবা দীর্ঘক্ষণ গাড়ী চালালে পিঠে ব্যথা হতে পারে।

৩। দীর্ঘক্ষণ বসে থাকলে:-
যদি আপনার কাজের জন্য আপনাকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় তাহলে আপনার পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। ৬-৮ ঘন্টা বসে থাকতে হলে শিরদাঁড়ার উপর মাত্রাহীন চাপ পড়ে এবং এর ফলে জৈবরাসায়নিক পরিবর্তন হয় পিঠে। একই স্থানে এবং একই ভঙ্গিমায় দীর্ঘক্ষণ বসে থাকার ফলে পিঠের ব্যথা তীব্র আকার ধারণ করতে পারে।

৪। বসার ভঙ্গি:-
টিভি দেখার সময়, গেম খেলার সময়, মোবাইলে অনবরত মেসেজ করার সময় অথবা লেপটপে কোন কাজ করার সময় বেশিরভাগ মানুষই বাঁকা হয়ে বা উপুড় হয়ে বসে যার ফলে পিঠে ও মেরুদন্ডে চাপ পড়ে এবং পিঠে ব্যথা হয়।

৫। খুব নরম তোশকে ঘুমানো:-
হ্যাঁ খুব বেশি নরম তোশকে ঘুমালেও পিঠে আরাম দিতে পারেনা। বস্তুত এটি মেরুদন্ডের হাড়ের আকৃতিতে সামান্য পরিবর্তন করতে পারে। এতে পেশী, লিগামেন্ট ও জয়েন্টের উপর ও চাপ পড়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা