,

৬,৬৯৭ জনের অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ, গিনেস বুকে তামিলনাড়ু

guinnessনিউজ ডেস্ক: গিনেস রেকর্ডে নাম তোলার লক্ষ্য নিয়ে তামিলনাড়ুর দিন্দিগুলে একসঙ্গে সাড়ে ছ-হাজারেরও বেশি মানুষ অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন।

এই অঙ্গদান শিবিরের যৌথ উদ্যোক্তা ছিল রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩০০০ এবং PSNA কলেজ ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। মোট ৬,৬৯৭ জন অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এঁদের মধ্যে ৩ হাজার জনই PSNA কলেজের পড়ুয়া ও স্টাফ। বাকিরা SSM ইঞ্জিনিয়ারিং কলেজ, NPR ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রভাতী আর্টস অ্যান্ড সায়েন্স কলেজের শিক্ষার্থী ও শিক্ষক।

রোটারি ইন্টারন্যাশনালের তরফে এস কেনেডি লিও জানিয়েছেন, এখনো পর্যন্ত অরগ্যান ডোনেশনে রেকর্ডটি ফিলিপিন্সের দখলে রয়েছে। ২০১৪-র ২৮ ফেব্রুয়ারি সেখানে এক ঘণ্টার মধ্যে ৩,৫৪৮ জন অঙ্গদানে সম্মতি দেন। এবার সেই রেকর্ডটিই ভাঙতে চলেছে। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা