,

পবিত্র কাবা শরিফের গিলাফ হস্তান্তর

mokkaনিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের গিলাফ হস্তান্তর হয়েছে। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পক্ষ থেকে পবিত্র নগরী মক্কার গভর্নর যুবরাজ খালেদ আল ফয়সাল এ বছরের জন্য কাবা শরিফের নতুন গিলাফ (কিসওয়া) হস্তান্তর করেছেন।

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবিত্র কাবা এবং মদিনা শরিফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুর রহমান আল-সুদাইস। পবিত্র নগরী মক্কার গভর্নরের জেদ্দার কার্যালয়ে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাদশাহ’র উপদেষ্টা যুবরাজ খালেদ জোর দিয়ে বলেন, সৌদি আরব দুই মসজিদের খেদমত করতে পেরে এবং হজযাত্রীদের সেবা করার জন্য সম্মানিত। তিনি আরও বলেন, সৌদি আরবের ইসলামি দায়িত্ব হলো এ দুই পবিত্র স্থানের উন্নয়নে কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করা।

উল্লেখ্য, এ বছর হজের কার্যক্রম শুরু হবে ৯ সেপ্টেম্বর শুক্রবার। সেদিন পবিত্র মসজিদ কাবা শরিফের সম্মানিত ইমাম জুমার খুতবায় হজের সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অতপর হজযাত্রীরা নামাজের পর থেকেই মিনা অভিমুখে রওনা দিবেন। অবশেষে আরাফার দিন ১১ সেপ্টেম্বর ৯ জিলহজ পবিত্র কাবা শরিফের পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ (কিসওয়া) পরানো হবে।

সূত্র: আরব নিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা