,

বাদ পড়লেন সানি, আছেন তাসকিন

sunny_taskinস্পোর্টস ডেস্ক: আফগানিস্তান সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে আজ। সে দলে বড় কোনো চমক না থাকলেও বাদ পড়েছেন আরাফাত সানি। তবে তাঁর সঙ্গে বোলিং অ্যাকশন শোধরাতে অস্ট্রেলিয়ায় যাওয়া তাসকিন আহমেদ আছেন ২০ জনের দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন সানি ও তাসকিন দুজনই। কিন্তু দলে তাসকিন টিকে গেলেও সানির জায়গা হয়নি। সানিকে না ডাকার বিষয়টি ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘ওর (সানি) নতুন অ্যাকশনে কী অবস্থা আমরা এখনো জানি না, ও সেভাবে প্রিমিয়ার লিগেও খেলেনি। প্রস্তুতি ম্যাচেও ও ছিল না। বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করুক, তখন বিবেচনা করা হবে। আর যেহেতু হোম সিরিজ, যেকোনো সময় ডাকার সুযোগ তো থাকছেই।’

তাসকিনকে কেন দলে, সেই ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক বলেছেন প্রিমিয়ার লিগ ও প্রস্তুতি ম্যাচের কথা, ‘পুনর্বাসন প্রক্রিয়ার পাশাপাশি তাসকিন প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে, ভালো করেছে, তা ছাড়া সে প্রস্তুতি ম্যাচেও ভালো করেছে।’
২০ জনের দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করা মেহেদী মিরাজ। এই অলরাউন্ডারের সুযোগ পাওয়ার পেছনে প্রধান নির্বাচকের যুক্তি, ‘ইংল্যান্ডের অফ স্পিনার আছে, আমাদের তো কোনো অফ স্পিনার নেই। আর সে হাইপারফরম্যান্স ইউনিটে (এইচপি) ভালো করেছে।’

এইচপিতে ভালো করায় সুযোগ পেয়েছেন আরও তিনজন—শুভাশিস রায় চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে