,

আমরা দ্রুত জঙ্গিদের দমন করতে পেরেছি: প্রধানমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে যখন আমরা আবারও একটা অবস্থায় নিয়ে এসেছি, তখন শুরু হয়েছে জঙ্গিবাদী কর্মকাণ্ড। আমরা দ্রুত জঙ্গিদের দমন করতে পেরেছি।মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং দলের ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

pmm_49926

গুলাশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মাত্র ১০ ঘণ্টায় আমরা জঙ্গিদের দমন করতে পেরেছি। পৃথিবীর কোনো দেশ এরকম করতে পারে নাই।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা জীবিত ধরা দেয় না, গুলি খায়, মারা যায়। জঙ্গিদের জন্য খালেদা জিয়ার মায়া কান্না, মানুষ পোড়ানোর জন্যতো তিনি মায়াকান্না করেননি। খালেদা জঙ্গি দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছে, এজন্যই তাদের জন্য তার কান্না।

জঙ্গিদের জন্য তার (খালেদার) কান্না কেন, বিএনপির কান্না কেন- এর রহস্য আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা মারা গেলে তাদের মন কাঁদে, দেশের মানুষকে এ বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে। জঙ্গিরা যদি ধরা না পড়তো, না মারা যেত, তাহলে কত মানুষ তাদের হাতে মারা যেত। খালেদা কি এটাই চেয়েছিলেন? প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

যুদ্ধাপরাধীদের রায় সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেছে, মন্ত্রী বানিয়েছে, লাখো শহীদের রক্তে রাঙা পতাকা তাদের হাতে তুলে দিয়েছে, এরাই সবচেয়ে বড় রাজাকার, সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। এদেরই বিচার হওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে