,

হ্যাকারের কবলে হৃতিকের ফেসবুক

 
বিনোদন ডেস্ক : হ্যাকারের কবলে পড়েছিল বলিউড অভিনেতা হৃতিক রোশানের ফেসবুক পেজ।
গতকাল সোমবার পেজটি হ্যাকিংয়ের পর হ্যাকার কয়েক মিনিট হৃতিকের ফেসবুকে লাইভেও ছিল। এমনকি এ অভিনেতার প্রোফাইল ছবি পরিবর্তন করে নিজের ছবি সেখানে ব্যবহার করেছিল।

 

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই নিজের ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট করে দেন হৃতিক। এরপর তিনি আবার তা উদ্ধার করতে সক্ষম হন।

পরবর্তী সময়ে ফেসবুকে একটি পোস্ট করে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরটি ভক্তদের জানান হৃতিক। ফেসবুকে তিনি লেখেন, ‘আমার ফেসবুক পেজটি একজন হ্যাক করেছিল। এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি। পেজটি এখন আমার।’

এর আগে ই-মেইল আদান-প্রদান নিয়ে অভিনেত্রী কঙ্গনার রণৌতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন হৃতিক। বিষয়টি পরবর্তী সময়ে আইনি লড়াই পর্যন্ত গড়ায়। এবার হ্যাক হলো তার ফেসবুক পেজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা