,

অমিতাভ-রেখার রোমান্সে কেঁদেছিলেন জয়া

 

বিনোদন ডেস্ক : বলিউডের নানা বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িয়ে আছে অভিনেত্রী রেখার নাম। অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেম, স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যাসহ নানা ব্যক্তিগত কারণে আশি এবং নব্বইয়ের দশকে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন তিনি।সম্প্রতি ইয়াসের উসমানের লেখা এ অভিনেত্রীর জীবনী ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ তে উঠে এসেছে তাকে ঘিরে নানা বিতর্কের মূল কারণ। পাশাপাশি অমিতাভ-জয়া এবং রেখার বিভিন্ন অজানা ঘটনাও তুলে ধরা হয়েছে বইটিতে।

Jaya_Amitabh_Rekha1473164811

বইটিতে রেখা জানিয়েছেন, অমিতাভের সঙ্গে তার রোমান্টিক দৃশ্য দেখে কেঁদেছিলেন রেখা। এমনকি এর পরই তার সঙ্গে অমিতাভকে অভিনয় করতে নিষেধ করেছিলেন জয়া।

১৯৭৩ সালে জয়া বচ্চনের সঙ্গে বিয়ে হয় অমিতাভের। বিয়ের পরও অমিতাভ রেখার সঙ্গে সিনেমা করেছিলেন। কিন্তু রেখা-অমিতাভের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি জয়া।

১৯৭৮ সালেই স্টারডাস্টে রেখার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি জানিয়েছিলেন, অমিতাভ তার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। কিন্তু রেখার রাগ গিয়ে পড়ে জয়ার উপর। সেই সাক্ষাৎকারে রেখা বলেন, ‘আমি কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কয়েকটা পঙক্তি আবৃত্তি করেছিলাম। সবাই ভেবেছিল, সেটা আমি অমিতাভকে উদ্দেশ্য করে বলেছি। কিন্তু তা অমিতাভের জন্য ছিল না। ছিল জয়ার জন্য।’

সেই সাক্ষাৎকারে রেখা আরো একটি কথা বলেন। মুকাদ্দার কা সিকান্দার সিনেমার প্রদর্শনীর সময় তিনি একটি বিষয় লক্ষ্য করেছিলেন। প্রজেকশন রুম থেকে তিনি দেখেছিলেন জয়া সামনের সারিতে বসেছিল। অমিতাভ এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বসেছিলেন তার পেছনের সারিতে। পর্দায় যখন রেখা আর অমিতাভের রোমান্টিক দৃশ্য চলছিল তখন জয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল।

পরবর্তীতে ইন্ডাস্ট্রির সব প্রযোজকরা রেখাকে বলেছিলেন- অমিতাভ তার সঙ্গে আর কাজ করতে চান না। কিন্তু অমিতাভ নিজে কখনও একথা বলেননি। রেখা যখনই প্রশ্ন করেছেন, অমিতাভ বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলব না। আমাকে দয়া করে জিজ্ঞেস করো না।’

গত তিন দশকে রেখাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এমনকি তাকে নিয়ে এমন অনেক বিতর্ক রয়েছে যার মূল কারণ খুঁজে পাওয়া যায়নি এখনো। রেখার জীবনীতে হয়তো তার ভক্তরা এবার পাবেন সেই রহস্যের উত্তর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে