,

লন্ডনে দ্বিতীয়বার বাস ভাড়া ফ্রি হচ্ছে

ইংল্যান্ডের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান বাসযাত্রীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছেন। এর ফলে বাসযাত্রীরা ফ্রিতে বাস চড়তে পারবেন। তবে বাসে ফ্রি চড়তে হলে প্রথমবার যাত্রীকে ভাড়া পরিশোধ করতে হবে।
সাদিক খান জানিয়েছেন আগামী ১২ সেপ্টেম্বর থেকে যাত্রীরা এই সুযোগ পাচ্ছেন। নতুন নিয়ম অনুযায়ী যাত্রীরা এক ঘণ্টার মধ্যে দুইবার বাস ব্যবহার করলে এই সুবিধা পাবেন।

london_49869
মেয়র অফিসে সূত্রে জানানো হয়েছে লন্ডনের প্রায় ৩০ মিলিয়ন বাসযাত্রী একবার বাস ব্যবহার করলে দেড় পাউন্ড পরিশোধ করে থাকেন। এখন থেকে তারা এক ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বাস ব্যবহার করলে দ্বিতীয়বার বাস ভাড়া ফ্রি হবে।

তবে এজন্য যাত্রীদের ওয়েস্টার কিংবা কনট্রাকলেন্স কার্ড ব্যবহার করতে হবে। এই সুবিধা ক্রয়ডন এলাকার ড্রাম যাত্রীরাও ভোগ করতে পারবেন।

মেয়র সাদিক খানের বাবা পেশায় ছিলেন বাসচালক। এক সময় তিনি লন্ডনে ৪৪ নাম্বার বাস চালাতেন। সাদিক খান বলেন, এর ফলে অধিক সংখ্যক মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে আগ্রহী হবে এবং রাজধানীতে যানজট ও দূষণের মাত্রা কমবে।

তিনি বলেন, গত আট বছর ধরে ভাড়া বেড়েছে। ফলে মানুষ বাস চড়া বাদ দিয়ে কাজে যাচ্ছে। এই সিস্টেম ন্যায্য হতে পারে না। আমরা সবাইকে এটি নিশ্চিত করতে চাই সবাই যেন সহজে লন্ডন সিটি ঘুরে দেখতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা