,

দ. আফ্রিকার ওয়ানডে দলে ৩ নতুন মুখ

 

স্পোর্টস ডেস্ক :আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করা হয়েছে। দলে পেয়েছেন নতুন তিন খেলোয়াড়। তাদের অন্যতম ২০ বছর বয়সী ডলফিন্সের সীমার আনডিলে ফিলুকওয়ে। এছাড়া আরো ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান টেমবা বাভুমা ও অল-রাউন্ডার ডুয়াইন প্রেটোরিয়াস।

soth_49899

 

নতুন তিন খেলোয়াড়ের মধ্যে ফিলুকওয়ে টি-টোয়েন্টি দলের জন্য ডাক পেয়েছেন। অন্যদিকে প্রিটোরিয়াস ও বাভুমা আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় চারদেশীয় ওয়ানডে কাপে দুর্দান্ত পারফরমেন্স করা মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলারকেও পুনরায় দলে ডাকা হয়েছে। মিলার ছয় ইনিংসে ১১০ গড়ে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। মিলারের দক্ষতায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ওই টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করে।

দল গঠন সম্পর্কে নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জোনডি বলেন, ‘সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে কাপে ‘এ’ দলের হয়ে আনডিলে সর্বোচ্চ উইকেট শিকার করেছে। গত মৌসুমের মমেনটাম ওয়ানডে কাপে শক্তিশালী পারফরমেন্স করার পর জাতীয় দলে সুযোগ পাওয়াটা তার জন্য সময়ের ব্যপার ছিল। সে ও ডুয়াইন দুজনেই সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন। আমাদের দায়িত্ব ফ্র্যাঞ্চাইজি ও ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ সৃষ্টি করে দেয়া।’

এদিকে কাঁধের ইনজুরির কাটিয়ে উভয় দলের অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন এবি ডি ভিলিয়ার্স। তবে ইনজুরির কারণে বর্তমানে দলের বাইরে থাকা মর্নে করকেল ও রিলি রোসৌকে আসন্ন সিরিজ দুটির জন্য বিবেচনা করা হয়নি। মরকেলের স্থানে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দলে ফিরেছেন ডেল স্টেইন।

আগামী ২৭ সেপ্টেম্বর বেনোনিতে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এর পরপরই ৩০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়ানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফারহান বেহার্দিন, কুইনটন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, অ্যারন ফানগিসো, আনডিলে ফিলুকওয়ে, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কেইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহার্দিন, কুইনটন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডুপ্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, এ্যারন ফানগিসো, আনডিলে ফিলুকওয়ে, কাগিসো রাবাদা, তাবরায়েজ শামসী, ডেল স্টেইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে