,

বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় নিহত ৯

Bagdadআন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত একটি হাসপাতালের কাছে সোমবার রাতে গাড়িবোমা হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি গ্রুপ এ হামলা চালানোর দাবি করেছে। মঙ্গলবার স্থানীয় পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জানায়, মধ্যরাতের কিছু সময় আগে বাগদাদের পার্শ্ববর্তী কারান্দায় বিস্ফোরক ভর্তি একটি ভ্যান গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এতে পার্শ্ববর্তী কয়েকটি দোকানে আগুন ধরে যায়।

পুলিশের এক কর্নেল প্রাথমিকভাবে সেখানে এ হামলার ঘটনায় নয়জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। আব্দেল মাজিদ হাসপাতালের কাছে এটির বিস্ফোরণ ঘটানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে সেখানে হামলা চালানোর দাবি করে বলা হয়, ‘শিয়াদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিবৃতিতে তারা আরো হামলা চালানোর হুমকি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা