,

এবার দেশকে দিয়ে ক্লাবকে বঞ্চিত করছেন মেসি

mssiস্পোর্টস ডেস্ক : তাঁর বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অভিযোগ ছিল, ক্লাবকেই সবটুকু উজাড় করে দেন, বঞ্চিত করেন দেশকে। যত আনুগত্য ক্লাবের প্রতিই। এবার বার্সেলোনার সমর্থকেরা বলতে পারে, দেশের জন্য দিতে গিয়ে লিওনেল মেসি তো ক্লাবকেই বঞ্চিত করছে! বার্সেলোনার হয়ে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছিলেন। ক্লাব যে চাইছিল মেসি আর্জেন্টিনার হয়ে বাছাইপর্বের ম্যাচ দুটি না খেলেন, সেটি বার্সেলোনার বিবৃতিতেই বোঝা যাচ্ছিল।

পুরো ফিট না হয়েও মেসি খেলেছেন। দলকে জেতানো গোল করেছেন। ১০ জনের আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে পেয়েছে পুরো ৩ পয়েন্ট। আর খেলতে গিয়েই মেসি আবার চোট বাঁধিয়েছেন। বার্সেলোনা হয়তো পাঁচবারের বর্ষসেরাকে পাচ্ছে না চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে।
মেসি নিজে কাল ফেসবুকে বার্তা দিয়ে আশ্বস্ত করেছেন, ‘সবকিছুই ঠিকঠাক আছে। আমাকে একটু ধীর–সুস্থে এগোতে হবে। কারণ, এখন ফিজিও আমাকে সারিয়ে তোলার কাজ করছেন। কিন্তু এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’

বড় কোনো চোট নয়। তবে এটা মোটামুটি নিশ্চিত মেসি বার্সার পরের দুটি ম্যাচে থাকছেন না। খেলবেন না আজ রাতে আর্জেন্টিনার ম্যাচটিও। তিন ম্যাচে বসে থাকতে হতে পারে তাঁকে। ১০ সেপ্টেম্বর লিগে আলাভেসের সঙ্গে খেলার তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচ আছে বার্সার।

বার্সা মেসির চোট নিয়ে বিবৃতি দিলেও নিশ্চিত করেনি কত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে আগামী ২২ দিনের ভেতরে সাতটি ম্যাচ খেলতে হবে বার্সাকে। এ কারণে মেসিকে নিয়ে বার্সা ঝুঁকি নেবে না নিশ্চিত।

নেইমার এর মধ্যে দলে ফিরবেন। ফলে বার্সার জন্য সমস্যা অত বেশি হবে না। কিন্তু আর্জেন্টিনা ভুগতে পারে। কারণ মেসি তো নেইই, গত ম্যাচে লাল কার্ডের কারণে থাকতে পারছেন না পাওলো দিবালাও। অবশ্য ভেনেজুয়েলা নিজেদের মাঠে ম্যাচটি খেললেও বাছাইপর্বে তাদের অবস্থা সুবিধার জন্য। মেসির শূন্যতা তাই না ভোগারই কথা আর্জেন্টিনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে