,

রামপালের বিরোধিতা করে জনসমর্থন মিলবে না : নাসিম

006_223108নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হওয়া যেতে পারে। কিন্তু জনগণের সমর্থন পাওয়া যাবে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় নাসিম এসব কথা বলেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র আমরা করছি, করব। রামপাল হবে। জঙ্গি দমন হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে নির্বাচনও হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করার তাঁর কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা।

নাসিম বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করলে কোনো অসুবিধা নেই। সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা করলে কোনো অসুবিধা নেই। ভুলত্রুটি ধরিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। সরকারে থাকলে ভুলত্রুটি হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের সমর্থন করা, তাদের আশ্রয় দেওয়া, মদদ দেওয়া মহা অন্যায়, মহাপাপ।

বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ করেন নাসিম। এই পথ পরিহার করার আহ্বান জানান তিনি।

স্মরণসভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কথা বলেন তিনি।

মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, মীর কাসেম তাঁর বিপুল ধনসম্পদ দিয়ে এই বিচার বানচাল করার বহু চেষ্টা করেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট নিয়োগ করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাঁরও ফাঁসি হয়েছে।

কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতকদের বিচার একটা চলমান প্রক্রিয়া। যতই বাধা আসুক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই বিচারের পক্ষে আছে, থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা