,

সাংবাদিক শফিক রেহমান জামিনে কারামুক্ত

shafikনিউজ ডেস্ক : সাংবাদিক শফিক রেহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এ সময় তাঁর স্ত্রী তালেয়া রেহমানসহ পরিবারের লোকজন কারাফটকে তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার‍-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ৩১ আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন পান। গতকাল সোমবার রাতে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্টের বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।

ওই আদেশের বিরুদ্ধে ১৬ জুন লিভ টু আপিল করেন শফিক রেহমান। ১৪ জুলাই চেম্বার বিচারপতির আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান হাইকোর্টে আবেদন করেন, যার ওপর শুনানি শেষে ৭ জুন হাইকোর্ট আবেদন খারিজ করে দেয়।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান। প্রথমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা