,

আপনি কি ডিপ্রেশন সমস্যায় ভুগছে? তাহলে…

26951-boroঅনলাইন ডেস্ক: ডিপ্রেশন হচ্ছে সবচেয়ে সাধারণ মানসিক অসুস্থতা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর মতে সারা পৃথিবীতে প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভুগছে। সাধারণত ঔষধ, থেরাপি ও কাউন্সেলিং এর মাধ্যমে ডিপ্রেশনের চিকিৎসা করা হয়। গবেষণায় জানা যায় যে, হালকা ডিপ্রেশনের উপসর্গগুলোকে কমাতে সাহায্য করে এসেনশিয়াল অয়েল। চলুন তাহলে জেনে নিই এমন কিছু এসেনশিয়াল অয়েল এর কথা যা ডিপ্রেশন কমাতে সাহায্য করে।

১। ল্যাভেন্ডার অয়েলঃ-
কমপ্লিমেন্টারি এন্ড অল্টারনেটিভ মেডিসিন নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায় যে, ল্যাভেন্ডার অয়েল ডিপ্রেশনের উপসর্গ কমতে সাহায্য করে। একটি ডিফিউজারের মধ্যে ল্যাভেন্ডার অয়েল নিয়ে আপনার বিছানার পাশে রাখতে পারেন। অথবা ঘুমাতে যাওয়ার পূর্বে একটি টিস্যু পেপারে ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল লাগিয়ে তা আপনার বালিশের কভারের ভেতরে রাখুন।

২। থাইম ওয়েলঃ-
ব্রাজিলের গবেষকেরা জেনেছেন যে, থাইম অয়েল অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে। কারণ এতে কারভাক্রল নামক উপাদান থাকে যা মেজাজের উন্নতি ঘটাতে সাহায্য করে।

৩। জেসমিন ওয়েলঃ-
থাই গবেষকদের মতে জেসমিন অয়েল পেটের উপর লাগানো হলে মেজাজের উন্নতি হয়। গবেষণাটিতে ৪০ জন মানুষ অংশগ্রহণ করে। তারা হালকা বিষণ্ণতা থেকে উপশম লাভ করে এবং স্বস্তি পায়।

৪। ক্যামোমিল ওয়েলঃ-
বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ক্যামোমিল অয়েল বিষণ্ণতার লক্ষণগুলোকে কমতে সাহায্য করে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। যদি আপনার ডিফিউজার না থাকে তাহলে এক বালতি উষ্ণ গরম পানিতে কয়েক ফোঁটা ক্যামোমিল অয়েল মিশিয়ে নিয়ে এই পানি দিয়ে গোসল করুন।

৫। রোজ এসেনশিয়াল অয়েলঃ-
ডিপ্রেশন কমাতে চমৎকারভাবে কাজ করে রোজ এসেনশিয়াল অয়েল। ইরানীয়ান রেড ক্রিসেন্ট মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা যায় যে, রোজ এসেনশিয়াল অয়েল এর অ্যারোমাথেরাপি ও ফুটবাথ নিলে গর্ভবতী নারীর অ্যাংজাইটি ও ডিপ্রেশন কমে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা