,

‘ওবামা পতিতার সন্তান’

aআন্তর্জাতিক ডেস্ক : ‘মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা পতিতার সন্তান’ সংবাদ সম্মলনে এমন মন্তব্য করলেন ফিলিপাইনের রাষ্ট্রপতি রড্রিগো দুতার্তে।

সোমবার মানবাধিকার-সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই বিস্ফোরক মন্তব্যটি করেছেন তিনি। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের বড়ভাইসুলভ আচরণ তার দেশ মেনে নেবে না।

গত দুই মাসে মাদকবিরোধী যুদ্ধে ২,৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ফিলিপাইনে। এ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লাওস আজ মঙ্গলবার সম্মেলনে মুখোমুখি হওয়ার কথা ছিল আমেরিকা এবং ফিলিপাইনের রাষ্ট্রপ্রধানেরা। লাওস যাওয়ার আগে সংবাদ সম্মেলনে রড্রিগো বারাক ওবামার উদ্দেশ্যে বলেছেন, ‘আপনি অবশ্যই সম্মানীয় ব্যক্তি। তাই বলে কখনই অবান্তর প্রশ্ন বা মন্তব্য করতে পারেন না।’

ওবামাকে উদ্দেশ্য করে বলেন, ‘পতিতার সন্তান, আমি তোমায় লাওস সম্মেলন থেকেও অভিশাপ দেবো। তোমার শ্রদ্ধাশীল হওয়া উচিত। শুধু প্রশ্ন আর মন্তব্য ছুড়ে দিলেই হয় না। বৈঠকে আমি তোমায় গালিগালাজ করব গণিকার সন্তান।’

তিনি ঘোষণা করেন, ‘কিভাবে আমরা মাদকমুক্ত হব, তা আমরাই ঠিক করব। আমার আশা, তা কড়া হাতেই দমন করা হবে। আরো মানুষ মরবে। যতক্ষণ দেশে একটিও মাদক পাচারকারী বেঁচে থাকবে, একজন মাদক প্রস্তুতকারক টিকে থাকবে, আমি থামব না।’

উক্ত ঘটনার জেরে রড্রিগোর সঙ্গে বৈঠক ওবামার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা