,

মুক্তির আগেই ধোনির বায়োপিকের রোজগার ৬০ কোটি

 
বিনোদন ডেস্ক :মুক্তির আগেই বাজিমাত করল মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক। এর মধ্যেই ৬০ কোটি টাকা রোজগার করে ফেলেছে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ৮০ কোটি টাকা বাজেটের এই ছবিটি ইতিমধ্যেই ৬০ কোটি আয় করে ফেলায় স্বভাবতই খুশি প্রযোজক। ছবি মুক্তির আগেই যদি লগ্নির প্রায় সব টাকাই ফেরত চলে আসে তা হলে তো সোনায় সোহাগা! এ ক্ষেত্রেও তা হয়েছে। এর পর ছবি হিট বা ফ্লপ যা-ই হোক না কেন, তাতে আর্থিক ক্ষতির আশঙ্কা খুব কম।

 

image
ধোনির বায়োপিক মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। এর মধ্যেই স্যাটেলাইট রাইট থেকে আয় হয়েছে ৪৫ কোটি টাকা। আর ১৫ কোটি টাকা এসেছে ফিল্মের সঙ্গে যুক্ত সব ব্র্যান্ড থেকে। ধোনির বায়োপিকের ট্রেলার বাজারে আসার সঙ্গে সঙ্গেই সাড়া জাগিয়েছিল। ধোনির ভূমিকায় অতিমধ্যেই প্রশংসা কু়ড়িয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। সঙ্গে রয়েছেন অনুপম খের ও ভূমিকা চাওলা। ছবির পরিচালক নীরজ পাণ্ডে বাস্তবের সঙ্গে মিল রাখতে ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং করেছেন ক্যাপ্টেন কুলে’র নিজের শহর রাচিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা