,

উজবেকিস্তান সফরে যাবেন পুতিন

 
আন্তর্জাতিক ডেস্ক :উজবেকিস্তানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইসলাম করিমভের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী মঙ্গলবার সেদেশে সফর যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে উজবেকিস্তানের প্রেসিডেন্ট করিমভ স্ট্রকে আক্রান্তে হয়ে মারা গেছেন।
putin_49824
মধ্য এশিয়ার দেশটিতে নতুন নেতৃত্ব দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন পুতিন। চীনে জি২০ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে পুতিন এ আশাবাদ ব্যক্ত করেছেন। দীর্ঘ ২৭ বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়ন শাসিত দেশটির ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ইসলাম করিমভ। ৭৮ বছর বয়সে গত সপ্তাহে মারা যান তিনি।

পুতিন বলেন, সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট দেশের জন্য কী করেছেন সে বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, আধুনিক উজবেকিস্তানের ইতিহাস সম্পর্কে ভিন্ন ধরনের মতামত আসতে পারে; তবে তিনি দেশে স্থিতিশীলতা তৈরি করেছিলেন, দেশটির দৃঢ় উন্নয়ন অব্যাহত রেখেছিলেন।

‘নতুন মানুষ ক্ষমতায় আসবেন…আমার প্রত্যাশা এই স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হবেন তারা। উজবেকিস্তানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আত্মরক্ষা এবং পরবর্তী উন্নয়নের জন্য এটি অপরিহার্য’।

এ ছাড়া উজবেকিস্তান রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে বলেও প্রত্যাশা করেছেন পুতিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা