,

ওবামা পুতিনের বরফ শীতল করমর্দন

1473099402আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনাও ব্যর্থ হয়েছে। তবে এরই মধ্যে আলোচনায় এসেছে তাদের দুইজনের করমর্দনের বিষয়টি। তারা যখন করমর্দন করছিলেন তখন তাদের দুজনের চাহনি খুব একটা সুখকর ছিল না। আর আলোচনায় আসার প্রধান কারণ এই সম্মেলনে অংশ নিতে চীনে যখন প্রেসিডেন্ট ওবামা অবতরণ করেন তখন তাকে সংবর্ধনা দেওয়া হয়নি। অথচ অন্য সব বিশ্ব নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। খবর দ্য সান ও রয়টার্সের।

সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট পুতিন গতকাল চীনের হাংঝৌ শহরে জি-২০ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন। তারা দেড় ঘন্টা ধরে বৈঠক করেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের আলোচনা ব্যর্থ হয়। তারা মানবিক সহায়তা, সহিংসতা কমানো এবং জঙ্গিদের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করেন। তবে তারা নিজ দেশের কূটনীতিকদের প্রচেষ্টা চালিয়ে যেতে বলেছেন। এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েও বৈঠক হয়। গত দুই সপ্তাহে এ নিয়ে তাদের মধ্যে দুইবার বৈঠক হলো। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, যদি শিগগিরই নির্দিষ্ট কোনো একটা চুক্তিতে পৌছানো সম্ভব না হয় তাহলে তারা আলোচনা থেকে সরে যাবেন। দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসলেও তারা তাদের মতানৈক্যের বিষয়টি নিয়ে কেরি ও লাভরভকে ফের এই সপ্তাহে আলোচনায় বসার আহবান জানিয়েছেন। তবে তাদের মধ্যে কী ধরনের মতৈনক্য আছে তা দুই দেশের কর্মকর্তারা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা