,

ক্যামেরায় ধরা পড়লো হাইকমিশনারকে গণপিটুনির দৃশ্য!

770আন্তর্জাতিক ডেস্ক: গণপিটুনির শিকার হয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইব্রাহিম সাহিব আনসার। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে কয়েকজন ব্যক্তি তাঁকে বেধড়ক কিল ঘুষি ও লাথি মারে। এতে আহত হন তিনি। পুরো ঘটনা ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। মালয়েশিয়ার পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছেন তাঁরা।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে গলিতে হঠাৎ একজন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তার ঠিক পরেই দেখা যায়, হাইকমিশনার ইব্রাহিমকে একজন পেছন দিক থেকে মারতে মারতে ওই গলিতে আনেন। এরপর আরও অন্তত চারজন লোক তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। ওই ব্যক্তিরা চলে যাওয়ার পর দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি হাইকমিশনারের কাছে আসেন এবং মুঠোফোনে হামলাকারী ওই ব্যক্তিদের ভিডিওচিত্র ধারণের চেষ্টা করেন।

মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, হামলায় হাইকমিশনার সামান্য আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

মালয়েশিয়ার সেলানগর প্রদেশের পুলিশ প্রধান এএফপিকে বলেন, পাঁচজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনার কারণ জানতে তদন্তকাজ চালিয়ে যাচ্ছি।

এদিকে এ ঘটনার পর শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত মালয়েশিয়ার উচ্চপদস্থ কূটনীতিক ওয়ান জিয়াদি ওয়ান আবদুল্লাহ ডেকে পাঠান। পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর কাছে মালয়েশিয়ার শ্রীলঙ্কার দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানায়। সম্ভাব্য হুমকি থাকার পরও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় গভীর হতাশা প্রকাশ করে শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা