,

জেনে নিন হলুদের বিস্ময়কর যত ওষধি গুণ

26914-boroস্বাস্থ্য ডেস্ক: রান্নার অন্যতম একটি মশলা হল হলুদ। হলুদ ছাড়া রান্না প্রায়ই অসম্ভব। রান্নার এই অপরিহার্য উপাদানটির রয়েছে নানা ওষধি গুণ। নিয়মিত হলুদ শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে থাকে। আসুন জেনে নিন প্রতিদিন আধা চামচ হলুদ আপনার দেহের কী কী পরিবর্তন করবে।

১। অ্যান্টি অক্সিডেন্টের কার্যক্ষমতা বৃদ্ধিতে:-
Curcumin হলুদের অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান। এটি ফ্যাটি অ্যাসিড অথবা ডিএনএ খারাপ প্রভাব থেকে দেহকে রক্ষা করে। এটি এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে।

২। মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে:-
বিডিএনএফ হরমোন অথবা ব্রেন-ডিরাইভড নিউরোট্রোপি মস্তিষ্কে নিউরোনের ভাগ এবং সংখ্যা বৃদ্ধিতে কাজ করে। বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। যদি খাদ্যতালিকায় হলুদ থাকে, এই হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এবং এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কাজ করে, স্মৃতিশক্তি এবং বুদ্ধি বাড়াতে সাহায্য করে।

৩। হৃদরোগের ঝুঁকি কমায়:-
রক্তনালীর অভ্যন্তরীণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়, এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। হলুদ রক্তনালীর কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

৪। ক্যান্সার প্রতিরোধ:-
হলুদ ক্যান্সারের কোষ বৃদ্ধি এবং ছড়ানো বন্ধ করে। নিয়মিত আধা চামচ হলুদ গ্রহণ শরীরে ক্যান্সার প্রতিরোধক তৈরি করে।

৫। স্মৃতিশক্তি বৃদ্ধিতে:-
বার বার ভুলে যাচ্ছেন? সহজে কিছু মনে করতে পারছেন না। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় হলুদ রাখুন। এটি প্রদাহ কমিয়ে স্মৃতিভ্রম রোধে সাহায্য করে। এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা